IQNA

মুসলমানদের সাথে দেখা করলেন চীনের প্রেসিডেন্ট + ছবি

23:56 - July 21, 2016
সংবাদ: 2601239
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট 'শি জিনপিং' সেদেশের মুসলিম অধ্যুষিত এলাকা নিংঙ্গ শীইয়া'য় উপস্থিত হয়ে মুসলমানদের সাথে সাক্ষাত করেছেন।


পরমাণু সমঝোতাকে ইরানের মানুষের জন্য কল্যাণকর করে তুলুন: বান কি মুন
বার্তা সংস্থা ইকনা: চীনের প্রেসিডেন্ট 'শি জিনপিং' সেদেশের পশ্চিম অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকা নিংঙ্গ শীইয়া'য় উপস্থিত হয়ে মুসলিম ও অমুসলিমদের সাথে সাক্ষাত করেছেন। নিংঙ্গ শীইয়ায়ে সফরকালে মিং নিং গ্রাম, এনার্জি বেস, পেট্রোকেমিক্যাল সেন্টার এবং শিং জিঙ্গয়ের মসজিদ পরিদর্শন করেছেন।

নিংঙ্গ শীইয়ার কেন্দ্রে অবস্থিত ইয়েং জুওয়াং শহরের মসজিদ পরিদর্শন কালে বলেন: চীনের ধর্মের ইতিহাস পাঁচ হাজার বছর প্রাচীন এবং এই ধর্ম সমাজে গভীরভাবে একত্রিত হয়ে আছে।

তিনি বলেন: চীনে মুসলমানদের উচিত চরমপন্থিদের তীব্র ভাবে প্রতিবাদ করা এবং তাদের থেকে দুরে থাকা।

চীনে প্রায় দুই কোটি এক লাখ মুসলিম অধিবাসী রয়েছে। অধিকাংশ মুসলমান জিনজিয়াং শহরে "উইগুর" গোত্র এবং "হুয়ি" গোত্রের।

iqna






captcha