আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী দেশটির জাতীয় বীর ও প্রাক্তন সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল শহীদ সাইয়াদ শিরাজির মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

রাহবারের শোকবার্তাটি নিম্নরূপ-
বিসমি তায়ালা,
জাতীয় বীর ও প্রাক্তন সিনিয়র সামরিক কর্মকর্তা জেনারেল শহীদ সাইয়াদ শিরাজির স্নেহময় ও সাহসী মাতা'র ইন্তেকালের খবর আমাকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। আমি এ মহীয়সী নারীর মৃত্যুতে তার আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর দরবারে আমি উক্ত মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ওয়াস সালাম
সাইয়েদ আলী খামেনেয়ী।
২৯-৭-২০১৬