
বার্তা সংস্থা ইকনা: কলম্বাস পৌর কর্মকর্তাদের দাবি করেছে,
এই বিপণীকেন্দ্রে শুকরের মাংস এবং মদ্যপ পানীয়
বিক্রয় না করে দোকানের ক্রয়-বিক্রয়ের নিয়ম ভঙ্গ করেছে।
তারা দাবী করেছে,
দোকানের চুক্তি
অনুযায়ী সকল প্রকার দ্রব্য দোকানে থাকতে হবে, যাতে সকল খরিদ্দারদের সুবিধা প্রদান করতে
পারে।
টেলিগ্রাফ
সংবাদপত্রের সঙ্গে একটি সাক্ষাতকারে কলম্বাসের পৌর কর্তৃপক্ষ 'জেরোম বার্নার্ড'
জানায়: আঞ্চলিক
মেয়র এই বিপণীকেন্দ্রে উপস্থিত হয়ে বিপণীকেন্দ্রের মালিকে নিকট সকল ক্রেতার
চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করার জন্য আহ্বান জানায়।
এদিকে 'লি মন্ডে' সংবাদ সংস্থার
সঙ্গে একটি সাক্ষাতকারে গুড প্রাইস বিপণীকেন্দ্রের পরিচালক সুলাইমান ইয়ালচিন বলেন:
গুড প্রাইস বিপণীকেন্দ্রে মদ এবং শুকরের মাংস বিক্রি করা হয় না। যে সকল
বিপণীকেন্দ্রে মদ বিক্রি হয় তারা সবাই নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখে পড়ছে। এ
ছাড়া, শুকরের মাংস বিক্রির কারণে আর্থিক ক্ষতির ধকল পোহাতে হয়েছে বলেও জানান তিনি।
এই বিপণীকেন্দ্রের
অনুমোদন পত্রে ২০১৯ সাল পর্যন্ত বিক্রয়কেন্দ্রের অনুমোদন রয়েছে। অথচ স্থানীয়
কর্তৃপক্ষ অবিলম্বে এই অনুমোদন পত্র বাতিল করে বিপণীকেন্দ্রটি বন্ধ করে দেওয়ার
জন্য আহ্বান জানিয়েছে!
গুড প্রাইসের
বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষের দায়ের করা মামলার শুনানি অক্টোবর মাসের ১৩ তারিখে
ধার্য করা হয়েছে।
3520508