আন্তর্জাতিক ডেস্ক: ইরানি কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে মালয়েশিয়ায় ১১ আগস্ট ইমামতিধারার ৮ম ইমাম তথা হযরত ইমাম মুসা ইবনে আলী রেজার (আ.) মহিমান্বিত জন্ম দিবসের মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে আহলে বায়েত (আ.)এর শানে বক্তৃতা, মর্সিয়া, গজল, প্রতিযোগিতা, ভিডিও ক্লিপ সম্প্রচার ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করা হবে।
উক্ত মাহফিলে মালয়েশিয়ায় ইরানী রাষ্ট্রদূত মার্জিয়া আফখাম, মালয়েশিয়ায় নিযুক্ত ইরানি কালচারাল অ্যাটাশে আলী আকবার জিয়ায়ী, সামরিক কর্মকর্তাগণ, শিক্ষার্থীগণ, শিক্ষকগণ ও ইরানী ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।