
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের একটি বিদ্যালয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১০ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
এ ঘটনায় আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দেশটির সাদা প্রদেশে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে।
এ সময় সেখানে ১০ জন শিক্ষার্থী প্রাণ হারায় এবং ২৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের অশিকাংশরই বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।# বাংলানিউজ২৪