IQNA

জার্মানে নিষিদ্ধ হতে পারে নেকাব

19:18 - August 20, 2016
সংবাদ: 2601423
জার্মানে নিষিদ্ধ হতে পারে নেকাব
আন্তর্জাতিক ডেস্ক: জার্মান সরকার নারীদের নেকাব ব্যবহারের পক্ষপাতিত্ব নয় বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।


বার্তা সংস্থা ইকনা: জার্মানের স্বরাষ্ট্রমন্ত্রী টমাস দি মেইজির শুক্রবার (১৯ আগস্ট) ঘোষণা করেছে: নারীদের নেকাব নিষেধাজ্ঞার পক্ষপাতিত্ব আমরা। ড্রাইভিং করার সময়, প্রশাসনিক কার্যক্ষেত্রে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত এবং পাবলিক প্রশাসনিক অফিসে মুসলিম নারীরা নেকাব ব্যবহার করতে পারবে না।

এদিকে ব্যাডেন-ওয়েটেমবার্গ প্রদেশের বিচারমন্ত্রী এবং অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বে খৃস্টান ডেমোক্রাতসের সদস্য এবং জার্মানের চ্যান্সেলর গাইডো উলফ সম্প্রতি ঘোষণা করেছে, হিজাব নিষেধাজ্ঞার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এর পূর্বে জার্মান সংবিধান আদালত ২০১৫ সালে মুসলিম শিক্ষিকাদের জন্য হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করেছে। তখন আদালত যুক্তি দেখিয়েছিল, হিজাব নিষেধাজ্ঞা জারি সম্পূর্ণরূপে ধর্মীয় স্বাধীনতা নীতির বিপরীত।

iqna


captcha