IQNA

17:43 - August 23, 2016
সংবাদ: 2601442

আবুধাবি মসজিদে কুরআন শিক্ষার নতুন কোর্স

কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: হেফজ ও তাজবিদ বিষয়ক দ্বিতীয় প্রশিক্ষণ কোর্স আগামী মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি’র ‘শেইখ যায়েদ’ মসজিদে শুরু হতে যাচ্ছে।

আবুধাবি মসজিদে কুরআন শিক্ষার নতুন কোর্স
WAM এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ প্রশিক্ষণ কোর্স আবুধাবি’র শেইখ যায়েদ মসজিদের উদ্যোগে নারী ও পুরুষ দুই বিভাগে ৩ মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হেফজ ও তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ধারবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে এ কোর্সটি।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা আগস্ট মাসের শেষ নাগাদ শেইখ যায়েদ মসজিদের ওয়েব সাইটে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও ওয়াকফ বিষয়ক বিভাগের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের তত্ত্বাবধানে থাকবেন মসজিদের পেশ ইমাম ‘ইদ্রিস আবু বাকার’ ও ‘ইয়াহিয়া ইশান’সহ বেশ কয়েকজন হেফজ বিষয়ক প্রশিক্ষক।#3524862

captcha