IQNA

20:41 - August 26, 2016
সংবাদ: 2601459

বুরকিনি নিষিদ্ধ করার আহবান সারকোযির

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট গতরাতে (বৃহস্পতিবার, ২৫ আগস্ট) প্রেসিডেন্ট পদ ফিরে পাওয়ার লক্ষ্যে প্রদত্ত প্রথম ভাষণে বুরকিনি’র উপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন।

বুরকিনি নিষিদ্ধ করার আহবান সারকোযির
দৈনিক টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সারকোযি তার নির্বাচনী প্রচারণার প্রথম ভাষণে ফ্রান্সের কিছু কিছু শহরে নিষিদ্ধ হওয়া বুরকিনির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের উপর গুরুত্বারোপ করে বলেছেন : অভিবাষী ও সংখ্যালঘুরা ফরাসী স্বকীয়তাকে বিনষ্ট করছে!

সারকোযি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। তিনি শুধু এক টার্মের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পেরেছিলেন।

তিনি তার ভাষণে বলেন: ফ্রান্সের সৈকতসমূহে বুরকিনির প্রচলন হতে আমরা দেব না। সমগ্র ভূখণ্ডে এ পোশাকের নিষেধাজ্ঞার উপর আইন প্রণয়ন করতে হবে।

প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে ফ্রান্সে আইএসআইএলের হামলার ইস্যুকে ব্যবহার করছে সারকোযি।#3525463

captcha