IQNA

গাদিরের আলোকে কোয়েটায় প্রতিযোগিতা

17:19 - August 28, 2016
সংবাদ: 2601473
গাদিরের আলোকে কোয়েটায় প্রতিযোগিতা
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ঈদে গাদিরে উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরে 'মিসবাহুল কুরআন' একডেমির অফিসে বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত সংস্কৃত প্রতিযোগিতার 'মিসবাহুল কুরআন' একডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে একটি করে গ্রন্থ দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে উক্ত গ্রন্থটি অধ্যয়ন করে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিযোগিতার জন্য আয়াতুল্লাহ নাসির মাকারেম সিরাজীর "উসুলে আকায়িদ" গ্রন্থটি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে উক্ত গ্রন্থটি হস্তান্তর করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আগ্রহী ব্যক্তিমণ্ডলী ২৯শে আগস্টের মধ্যে মিসবাহুল কুরআন' একাডেমীতে উপস্থিত হয়ে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্যে ৪ জনকে মূল্যবান পুরস্কার ভূষিত করা হবে।
iqna


captcha