IQNA

4:46 - August 31, 2016
সংবাদ: 2601490

বুরকিনি ইস্যুতে বেলজিয়ামের নারীদের প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সমূদ্র সৈকতে বুরকিনি পরার ইস্যুতে যে টানাপোড়ন সৃষ্টি হয়েছে ভিন্ন আঙ্গিকে এর প্রতিবাদ জানিয়েছে বেলজিয়ামের জনগণ।

বুরকিনি ইস্যুতে বেলজিয়ামের নারীদের প্রতিবাদ সমাবেশ

Islamic News ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বুরকিনি পরার বিষয়ে বিরোধিতার প্রতিবাদ জানানোর লক্ষ্যে উপকূলবর্তী এ্যান্টওয়ের্প শহরে সমবেত হয়েছে বেলজিয়ামের নারীরা।

এ সমাবেশ ‘আমরা নারী, আমরা স্বাধীন’ শিরোনামে আয়োজিত হয়েছে।

তারা এ সমাবেশ থেকে ঘোষণা করেছেন যে, এটা ফ্রান্স নয়, কিন্তু এটা ফ্রান্সের সৈকতে বুরকিনি পরার উপর নিষেধাজ্ঞার প্রতীকি প্রতিবাদ।

ঐ সমাবেশ অংশগ্রহণকারীদের একজন বলেন: নারী ও পুরুষের এ অধিকার থাকা উচিত যে, তারা স্বাধীনভাবে তাদের পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ্যান্টওয়ের্প শহরের মেয়রের ব্যঙ্গের প্রতিবাদ করাও ছিল এ সমাবেশের অন্যতম লক্ষ্য। তিনি সম্প্রতি হিজাবধারী নারীদেরকে ব্যঙ্গ করেছিলেন।

প্রসঙ্গত, বেলজিয়ামে খ্রিষ্টান ধর্মের অনুসারীদের পর মুসলমানরাই হচ্ছে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ ধর্মের অনুসারী।#3526501

captcha