IQNA

11:08 - September 02, 2016
সংবাদ: 2601500

দুবাই প্রতিযোগিতার জন্য ৪০টি দেশের প্রতিনিধিদের নাম নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ‘ফাতেমা বিনতে মুবারক’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন ৪০টি দেশের নারী প্রতিনিধিরা।

দুবাই প্রতিযোগিতার জন্য ৪০টি দেশের প্রতিনিধিদের নাম নিবন্ধন

KTimes এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দুবাইয়ের এ কুরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান ‘ইব্রাহিম বু মিলহা’ এ তথ্য প্রকাশ করে বলেছেন: স্বয়ং আরব আমিরাত ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নারীদের জন্য হেফজ ও কিরাতের উপর প্রতিদ্বন্দিতার সুবর্ণ সুযোগ এ প্রতিযোগিতা।

তিনি বলেন: প্রতিযোগিতার অবকাশে বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচীও হাতে নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তা ঘোষণা করা হবে।

তিনি বলেন: এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম হাতে নিয়েছে যেগুলো সারা বছর ধরে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা, ‘হিন্দ বিনতে মাকতুম’ কুরআন প্রতিযোগিতা, জাতীয় হেফজ প্রতিযোগিতা ও কারাগারসমূহের মাঝে কুরআন প্রতিযোগিতার আয়োজন ইত্যদি।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত ‘ফাতেমা বিনতে মোবারাক’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রথম পর্ব চলতি বছরের ৬ থেকে ১৮ নভেম্বর নাগাদ অনুষ্ঠিত হবে।#3526712


captcha