IQNA

17:02 - September 04, 2016
সংবাদ: 2601513

ভূমিকম্পে নিহতদের নিয়ে ইসলাম বিদ্বেষী ম্যাগাজিনের উপহাস

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবডো তাদের অপকর্মকে অব্যাহত রেখে এবার ইতালিতে ভূমিকম্পে নিহতদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

ভূমিকম্পে নিহতদের নিয়ে ইসলাম বিদ্বেষী ম্যাগাজিনের উপহাস
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩০০ মানুষ নিহত হয়েছেন। ভূমিকম্পে নিহতদের নিয়ে বিদ্রূপাত্মক ম্যাগাজিন চার্লি এবডো অবমাননাকর পোস্ট প্রচার করেছে।

সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে নিহতদের ব্যঙ্গচিত্র প্রকাশ হলে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। বিদ্রূপাত্মক ম্যাগাজিন চার্লি এবডো ইতালিতে ভূমিকম্পে নিহতদেরকে 'পাস্তা'র সাথে তুলনা করেছে!

উল্লেখ্য, পাস্তা হলো ইতালিয়ান একটি ডিশ বা খাবার মেনু। আটার সঙ্গে পানি মিশিয়ে লেই তৈরি করে তা চাপ দিয়ে বিভিন্ন আকৃতির চ্যাপ্টা খাবার বানানো হয়। এ খাবারকে পাস্তা বলা হয়। ইতালির নিহতদের দেহকে সেই পাস্তা হিসেবে উপস্থাপন করেছে ম্যাগাজিনটি।

ইতালীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

ইতালির বিচারমন্ত্রী আন্দ্রেয়া অরল্যান্ডো ২য় সেপ্টেম্বর প্রকাশিত এই ব্যঙ্গচিত্রের ব্যাপারে বলেন: এ বিষয়ে বেশী ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আমার ধারণা, তারা যার সন্ধানে রয়েছে, তা পেয়েছে। তারা এই বিদ্রূপাত্মক পোষ্ট করে মিডিয়ার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে।

ইতালীয় সিনেটের চেয়ারম্যান পেট্রো গ্রাসো বলেন: আমি বিদ্রূপাত্মক ম্যাগাজিন চার্লি এবডোর স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করি; তবে আমি এটা বলার প্রয়োজনবোধ করছি যে, প্রকাশিত ছবি অতি "বিরক্তিকর" এবং অবমাননাকর।

রোমে ফরাসি দূতাবাসের বিবৃতি

এছাড়াও রোমে ফরাসি দূতাবাসের বিবৃতি জানিয়েছে, সাংবাদিকগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে, শার্লি এবডো ফ্রান্সের অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

ফ্রান্সের শার্লি এবডো একটি ইসলাম বিদ্বেষী ম্যাগাজিন। এপর্যন্ত বেশ কয়েকবার ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

এই ম্যাগাজিন শুধুমাত্র ইসলাম ধর্মকেই অবমাননা করে ক্ষান্ত হয়নি। কখনো কখনো বিশ্বের মর্মান্তিক ঘটনা নিয়েও ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। ২০১৫ সালে ভূমধ্যসাগরের সিরিয়ার শিশু 'আয়লান কুর্দি' ভূমধ্যসাগরে নিমজ্জিত হয়ে নিহত হয়েছে। শার্লি এবডো এই নিষ্পাপ শিশু এবং সম্প্রতি ইতালিতে ভূমিকম্পে নিহতদের নিয়েও ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে।

iqna


captcha