IQNA

হিজাবী নারীর পোশাকে আগুন ধরিয়ে দিল ইসলাম বিদ্বেষীরা

23:31 - September 13, 2016
সংবাদ: 2601561
হিজাবী নারীর পোশাকে আগুন ধরিয়ে দিল ইসলাম বিদ্বেষীরা
আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কে এক হিজাবী মুসলিম নারী ক্রয়ের জন্য পোশাক দেখছিলেন। হঠাৎ করে তিনি তার বাম হাতে একাংশে আগুন দেখতে পান।
হিজাবী নারীর পোশাকে আগুন ধরিয়ে দিল ইসলাম বিদ্বেষীরা
বার্তা সংস্থা ইকনা: হতে আগুণ ধরার ব্যাপারটি বুঝতে পেরে ঐ মুসলিম নারী তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলেন।
টাস্কফোর্স তদন্ত ফোর্স নিউ ইয়র্কে ধর্মীয় ও জাতিগত সহিংসতামূলক অপরাধের বিষয়ে তদন্ত করছে; তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।  
আমেরিকার বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন আমেরিকান-ইসলামিক রিলেশনসের মামলা কাউন্সিলের কর্মকর্তা জন্য "আলবার্ট কান" আমেরিকায় মুসলমানদের ওপর হামলা বৃদ্ধি হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন: আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল, আমেরিকায় বেসামরিক নাগরিকদের ওপর বর্ণবাদ ও ইসলাম বিদ্বেষীদের হামলা বৃদ্ধি হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছে।
আলবার্ট আরও বলেন: এ ধরণের হামলার জন্য শুধুমাত্র মুসলমানদের উদ্বিগ্ন হওয়া উচিত হবে না; বরং এ ব্যাপারে গোটা আমেরিকানদের সংবেদনশীল হতে হবে।
iqna
captcha