IQNA

19:21 - September 16, 2016
সংবাদ: 2601581

সরকারের বাধায় অনুষ্ঠিত হয়নি বাহরাইনের সর্ববৃহত জুমআর জামাত

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের স্বৈরাচারী সরকার কর্তৃক ইমাম সাদিক (আ.) মসজিদে প্রবেশে বাধাদানের কারণে কয়েক সপ্তাহ ধরে বাহরাইনের সর্ববৃহত জুমআর জামাত অনুষ্ঠিত হচ্ছে না। বাধা দেয়া হয়েছে চলতি সপ্তাহেও।

সরকারের বাধায় অনুষ্ঠিত হয়নি বাহরাইনের সর্ববৃহত জুমআর জামাত

মিরআতুল বাহরাইন ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: স্বৈরশাসক আলে খলিফা কর্তৃক বাহরাইনের ইমাম সাদিক (আ.) জামে মসজিদের পেশ ইমাম এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা প্রদানের ফলে দেশের সর্ববৃহত জুমআর জামাত অনুষ্ঠিত হয়নি চলতি সপ্তাহেও। গতকাল মুসল্লিরা ফুরাদা নামায আদায় করেন।

স্বৈরাচারী সরকার কর্তৃক বাহরাইনের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নেয়ার পর থেকে এ অঞ্চলের জনগণ সরকার বিরোধী মিছিল অব্যাহত রেখেছে। স্বৈরাচারী সরকারের ভাড়াটে সৈন্যরা এ অঞ্চল মুখী সকল রুটকে কন্ট্রোল করছে প্রায় ৩ মাস যাবত।#3530508


captcha