IQNA

কুরআন হেফজ করলে বন্দিদের মুক্তি দিচ্ছে আলজেরিয়া

23:54 - September 18, 2016
সংবাদ: 2601593
কুরআন হেফজ করলে বন্দিদের মুক্তি দিচ্ছে আলজেরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার কারা কর্মকর্তা ঘোষণা করেছেনে, জেলখানায় যেসকল বন্দিরা কুরআন হেফজ করবে, তাদেরকে জেল থেকে মুক্ত করা হবে।
কুরআন হেফজ করলে বন্দিদের মুক্তি দিচ্ছে আলজেরিয়া
বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার কারা কর্মকর্তা 'মুখতার ফালিউন' বন্দিদের কুরআন হেফজের প্রতি উৎসাহিত করে ঘোষণা করেছেন, করেছেনে, জেলখানায় যেসকল বন্দিরা কুরআন হেফজ করবে, তাদেরকে জেল থেকে বেকসুর খালাস করা হবে।

'কারাগার ধর্মীয় নির্দেশনা' আলোকে অনুষ্ঠিত এক শীর্ষক সেমিনারে তিনি বলেন: কারা বন্দিদের মাঝে ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে এবং আলজেরিয়ার সংবিধানে এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আলজেরিয়ার ধর্মীয় প্রতিমন্ত্রী ও রাবওয়াহ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সেদেশের বিচার মন্ত্রণালয় অংশগ্রহণে উক্ত শীর্ষক সেমিনারে মুখতার ফালিউন বলেন: যে সকল বন্দিরা কুরআন হেফজ করবে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা প্রদান করবে। যেমন, বন্দিদেরকে বেকসুর খালাস, অর্ধেক শাস্তি ক্ষমা এবং জেল থেকে বের হওয়ার সুযোগ করে দেব।

তিনি বলেন: এই সুযোগ শুধুমাত্র সেসকল বন্দিদের জন্য যারা কারাগারে কুরআন হেফজ প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এবং নিজেদেরকে সংশোধন করবে। এছাড়াও যেসকল বন্দিরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং যারা নির্দিষ্ট দক্ষতার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলবে, তারাই এই সুবিধা ভোগ করতে পারবে।

কারা কর্মকর্তা আরও বলেন: এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বন্দিরা শিক্ষার প্রতি আগ্রহী হবে।

তিনি বলেন: কারাবন্দীদের ধর্মীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ৪২২ জন পেশ ইমাম এবং নারী ও পুরুষ মুবাল্লিগদের নিয়োগ দেওয়া হয়েছে।

iqna


captcha