IQNA

16:22 - September 19, 2016
সংবাদ: 2601594

প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিলেন ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক: হিলারি ক্লিনটনের ফাঁস হওয়া ইমেল থেকে জানা গেছে নির্বাচনে যদি তার বিজয় হয়, তাহলে আমেরিকায় প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের সম্ভাবনা রয়েছে।

প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিলেন ক্লিনটন

বার্তা সংস্থা ইকনা: বারাক ওবামার প্রথম পর্বের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও তার সাবেক সহকারী মন্ত্রী হুমা আবেদীন মধ্যে ইমেইল বিনিময় থেকে জানা গেছে আমেরিকার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট মনোনীত হিলারি ক্লিনটন নির্বাচনে বিজয়ী হলে হুমা মাহমুদ আবেদীনকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিবেন।

৪০ বছর বয়সী আবেদীনের পিতা ভারতীয় এবং মাতা পাকিস্তানী। তিনি আমেরিকা মিশিগানে জন্মগ্রহণ করেন। আবেদীনের দুই বছর বয়সে পরিবারের সাথে সৌদি আরবের জেদ্দা শহর ভ্রমণ করেন। শৈশব এবং কৈশোর আবেদীন বেশ কয়েক জায়গায় ভ্রমণ করেছেন এবং লেখাপড়া করার জন্য আবারও আমেরিকায় ফিরে যান। ১৮ বছর বয়সে তিনি ওয়াশিংটনের জর্জ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করেন।

হিলারি ক্লিনটন যখন আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তখন আবেদীন হিলারি ক্লিনটনের দপ্তর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। 2008 প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় ক্লিনটন সহকারী হিসেবে ছিলেন এবং বর্তমানে (2016) প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৬ সালে হোয়াইট হাউসে ক্লিনটনের সহকারী সচিব নিয়োগের জন্য একটি প্রশিক্ষণ কোর্স হয়। উক্ত প্রশিক্ষণ কোর্স আবেদীন সফল ভাবে উত্তীর্ণ হন।

আবেদীনের বর্তমান বয়স ৪০ এবং তিনি যদি আমেরিকার প্রথম মুসলিম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বিবেচিত হয়, তাহলে তিনি আমেরিকার ইতিহাসে কনিষ্ঠতম পররাষ্ট্রমন্ত্রী বিবেচিত হবেন।

আবেদীন ২০০৯ ধেতে ২০১৩ পর্যন্ত, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ক্লিনটন পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। তিনি তাদের পরামর্শেই প্রথম স্বামী এন্থনি ইউনারের সাথে বিবাহ করেছিলেন।

তবে ক্লিনটনের প্রচারণা দফতর থেকে জানানো হয়েছে যে তিনি এখনও কাউকে এই পদের জন্য মনোনয়ন করেন নি।

ট্রাম্পের ইসলামী বিরোধী বক্তব্যের পর আবেদীন ক্লিনটনকে একটি খোলা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আমি একজন মুসলমান এবং এর জন্য আমি গর্বিত। আর ট্রাম্পের বক্তব্য আমেরিকার সংবিধান বিরোধী।

iqna


captcha