IQNA

ইমাম মাহদীর নামাজ আমাদেরকে তৌহিদের শিক্ষা দেয়

21:01 - October 01, 2016
সংবাদ: 2601672
আন্তর্জাতিক বিভাগ: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) এবং ইমামগণ থেকে বহু নফল নামাজ বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যম হচ্ছে ইমাম মাহদীর নামাজ। আর এই নামাজটি তার দোয়াসহ সম্পূর্ণটাই একটি তৌহিদের স্কুল।


শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: নামাজ হচ্ছে দ্ভীনের স্তম্ভ এবং পতাকা, আর নামাজের মাধ্যমেই মানুষ মেরাজে গমন করতে পারে। নবী এবং ইমাগণ নামাজের প্রতি বিষেশভাবে গুরুত্ব দিতেন।

আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, এই নামাজে ১০০ বার «ایّاکَ نَعْبُدُ وَ ایّاکَ نَسْتَعین»  ইয়াকা নায়বুদু ওয়া ইয়াকা নাসতাইন পড়তে হয়। যার অর্থ হচ্ছে হে আল্লাহ! আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আর এটাই হচ্ছে খালেস তৌহিদ তথা একত্ববাদ।

তিনি বরেন: দুই রাকাতে এভাবে আল্রাহর একত্ববাদের স্বীকার করার পর মানুসেল অস্তিত্ব আল্লাহর সাথে মিশে যায়। এরপর এলাহি আজুমাল বালা দোয়া পাঠ করার মাধ্যমে এই থৌদিদের শিক্ষার পূর্ণতা ঘটে। যার একাংশ বলা হয়েছে: «یا محمد یاعلی! یا علی یا محمد! اکفیانی فانکما کافیای.» ইয়া মুহাম্মাদ ও ইয়া আলী ইয়া আলীও ইয়া মুহাম্মাদ ইকফিয়ানি ফাইন্নাকুমা কাফিয়ান ওয়ানসুরানি ফাইন্নাকুমা নাসিরান, ইয়া মাো্লানা ইয়া সাহেবাযযামান।

এই নামাজে আমরা প্রথমে তৌহিদের স্বীকার করি তার নবী ও আহলে বাইতকে ওসিলা করে সেই তৌহিদে পৌছানোর চেষ্টা করি।

একজন মু’মিনি বান্দা ২০০ বার আল্লাহর একত্ববাদকে স্বীকার করার পর নভী এবং ইমাকে ওসিলা হিসাবে বলে যে, আপনারা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর কাছে পৌছাতে আমার জন্য যথেষ্ট।

অনুরূপভাবে যিয়ারতে জামে কাবিরা পাঠ করার সময়ও আমরা প্রথমে ১০০ বার আল্লাহু আকবার পাঠ করে নেই। তার পর বলি بکم فتح الله، و بکم ختم الله و بکم ینزل الغیث و الرحمه و بکم یمسک السماء أن تقع علی الارض»  আপনাদের মাধ্যমেই আল্লাহ শুরু করেন, আবার আপনাদের মাধ্যমেই তিনি শেষ করেন।

ইমাগণও ফেরেশতাদের মত আল্লাহর প্রতিনিধি এবং তারা আল্রাহর নির্দেশে সব কিছু করে থাকেন। (فالمدبرات امرا)    আর ঠিক এভাবেই ইমাম মাহধীর য়িারত ও নামাজ আমাদেরকে তৌহিদের শিক্ষো দেয়।

captcha