
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরানের কোহকিলোয়িয়ে ও বোইরআহমাদ প্রদেশের সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাতকালে বলেন: ইসলামী বিপ্লবের শত্রুতা ইরানের জনগণের মধ্যে হতাশা ও অবিশ্বাসের বীজ বপনের উদ্দেশ্যে সাংস্কৃতিক আগ্রাসন ও স্নায়ুযুদ্ধ চাপিয়ে দিয়েছে। শত্রুদের এ চক্রান্ত ব্যর্থ করতে হলে আমাদের উচিত শহীদদের স্মৃতি এবং শাহাদতের চেতনা ধারণ করা। আর যদি তা সম্ভব হয় তবে বিশ্বের সকল পরাশক্তি ও কুফরি শক্তিগুলোর খবরদারি কোন কাজে আসবে না। শত্রুরা ইরানের ইসলামী সরকার ও জনগণের মধ্যে ব্যবধান সৃষ্টির উদ্দেশ্যে আর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ভয় দেখায়। কিন্তু আমরা যদি দেশে প্রতিরোধমূলক অর্থনীতি ব্যবস্থা কার্যকর করতে পারি; তবে শত্রুদের উক্ত চক্রান্তও ব্যর্থ হয়ে যাবে।
তিনি শহীদদের স্মৃতি ও চেতনার বিস্তার সাধনের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন: শহীদরা হল প্রত্যেক জাতির মহা মূল্যবান সম্পদ এবং চেতনার উৎস। শহীদরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে স্বদেশ, জাতি ও ধর্মের রক্ষা করে থাকে। সাম্রজ্যবাদি ও ইসলামের শত্রুতের ধ্বংসের সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে শহীদদের চেতনাকে সামনে নিয়ে নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলা।