IQNA

ইরানি জাতি শহীদদের চেতনায় সব পরাশক্তিকে ধয়াশয়ী করবে: রাহবার

17:13 - October 02, 2016
সংবাদ: 2601681
রাজনীতি বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, শহীদদের স্মৃতি এবং শাহাদতের চেতনা ধারণ করা প্রত্যেকের ঈমানী দায়িত্ব। ইরানি জাতি শহীদদের চেতনায় সব পরাশক্তিকে ধয়াশয়ী করবে।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরানের কোহকিলোয়িয়ে ও বোইরআহমাদ প্রদেশের সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাতকালে বলেন: ইসলামী বিপ্লবের শত্রুতা ইরানের জনগণের মধ্যে হতাশা ও অবিশ্বাসের বীজ বপনের উদ্দেশ্যে সাংস্কৃতিক আগ্রাসন ও স্নায়ুযুদ্ধ চাপিয়ে দিয়েছে। শত্রুদের এ চক্রান্ত ব্যর্থ করতে হলে আমাদের উচিত শহীদদের স্মৃতি এবং শাহাদতের চেতনা ধারণ করা। আর যদি তা সম্ভব হয় তবে বিশ্বের সকল পরাশক্তি ও কুফরি শক্তিগুলোর খবরদারি কোন কাজে আসবে না। শত্রুরা ইরানের ইসলামী সরকার ও জনগণের মধ্যে ব্যবধান সৃষ্টির উদ্দেশ্যে আর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ভয় দেখায়। কিন্তু আমরা যদি দেশে প্রতিরোধমূলক অর্থনীতি ব্যবস্থা কার্যকর করতে পারি; তবে শত্রুদের উক্ত চক্রান্তও ব্যর্থ হয়ে যাবে।

তিনি শহীদদের স্মৃতি ও চেতনার বিস্তার সাধনের উপর বিশেষ গুরুত্বারোপ করে  বলেন: শহীদরা হল প্রত্যেক জাতির মহা মূল্যবান সম্পদ এবং চেতনার উৎস। শহীদরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে স্বদেশ, জাতি ও ধর্মের রক্ষা করে থাকে। সাম্রজ্যবাদি ও ইসলামের শত্রুতের ধ্বংসের সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে শহীদদের চেতনাকে সামনে নিয়ে নিজেদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলা।

iqna

captcha