IQNA

মুহাররাম উপলক্ষে ইমাম হুসাইনের মাজারে কালো পতাকা উত্তোলন

21:50 - October 02, 2016
সংবাদ: 2601682
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র মুহররম মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ১লা মুহররমে ইমাম হাসাইনের(আ.) মাজারের লাল পতাকা নামিয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা মুহররম মাস হচ্ছে শোকের মাস এবং ইমাম হুসাইনের(আ.) শাহাদতের মাস এই উপলক্ষে ইমাম হুসাইনের পবিত্র মাজারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়।

পতাকা পরিবর্তন করার এই অনুষ্ঠানে ইমাম হুসাইন(আ.)-এর মাজার কমিটির কর্মকর্তাগণসহ দেশি বিদেশী বহু ধর্মপ্রাণ মুসলমান উপস্থি থাকেন।

প্রতি বছর ১লা মুহররমের রাত্রে মাগরিব ও ঈশার নামাজের পর এই অনুষ্ঠান পালন করা হয়।

উল্লেখ্য, আশুরার মর্মান্তিক ঘটনার প্রায় ১৪ শত বছর অতিবাহিত হওয়ার পরও এখনও যেন সদ্য ঘটে যাওয়া কোন ঘটনার ন্যায়; ইমাম হুসাইন (আ.) এর মর্মান্তিক শাহাদাতের ঘটনার শোকে আজও শোকার্ত জমিন এবং আসমান। এ উপলক্ষে প্রতি বছল ধর্মপ্রাণ মুসলমানরা রাসূলের নাতি ইমাম হুসাইনের জন্য আজাদারি পালন করে থাকেন এবং সর্বত্র কালো কাপড়ে আচ্ছাদিত করা হয়।

iqna

captcha