IQNA

21:36 - October 18, 2016
সংবাদ: 2601790

আল্লাহ কিয়ামতের দিন এই সকল লোকের ভয় ও আজাবকে দূর করবেন

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, যারা মানুষের দায়িত্ব নিবে এবং তাদের সাথে ন্যায়সংগত আচরণ করবে, আল্লাহ কিয়ামতের দিন তাদের সকল আজাব ও ত্রাসকে দূর করবেন এবং তাদেরকে বেহেশতবাসী করবেন।

আল্লাহ কিয়ামতের দিন এই সকল লোকের ভয় ও আজাবকে দূর করবেন
আল্লাহ কিয়ামতের দিন এই সকল লোকের ভয় ও আজাবকে দূর করবেন
কোন জাতির উন্নতির জন্য ন্যায়পরায়ণতার গুরুত্ব অত্যাধিক। ইমাম সাদিক(আ.) আরও বলেছেন, মানুষের তিনটি জিনিসের প্রয়োজন অত্যাধিক। নিরাপত্তা, ন্যায়পরায়ণতা এবং সম্পদ।

দেশের নেতারা যদি ন্যায়পরায়ন হয় তাহলে জনগণও তাদের অনুসরণ করে ন্যায়পরায়ণ হবে। ইমাম জাফর সাদিক বলেছেন: সব থেকে ভাল শাসক ও নেতা তারা যাদের মধ্যে দয়া, উদারতা এবং ন্যায়পরায়ণতা রয়েছে।

ইমাম আলী(আ.) বলেছেন: যে ব্যক্তি নিজেই ন্যায়পরায়ণ জনগণ তাকে বিশ্বাস করে। কেননা মানুষ যখন কাউকে দেখবে যে সে সকল বিষয়ে ন্যায়পরায়ন তখন মানুষ তার দিকে ঝুকে পড়বে।

তিনি অঅরও বলেছেন: ন্যায়পরায়ণতার একটি বড় নিদর্শন হচ্ছে মানুষ নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্যও পছন্দ করবে আর নিজের জন্য যা অপছন্দ করে তা অন্যের জন্যও অপছন্দ করবে। আর এভাবে সে একজন ন্যায় পরায়ণ মানুষে পরিণত হবে।

captcha