IQNA

দোয়া কুমাইল পড়ার অভিযোগে;

মালয়েশিয়ায় ৩৫ শিয়া মুসলিম আটক

3:57 - October 22, 2016
সংবাদ: 2601813
মালয়েশিয়ায় ৩৫ শিয়া মুসলিম আটক
আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) দোয়ায়ে কুমাইল পড়ার অভিযোগে ৩৫ জন শিয়া মুসলিমকে আটক করেছে মালয়েশিয়ার ‘জওহর বারু’ এলাকার রিলিজিয়াস পুলিশ।

শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিশ্বস্ত এক সূত্র গতকাল (শুক্রবার, ২১ অক্টোবর) জানিয়েছেন: দোয়া কুমাইল পড়ার অভিযোগে ৩৫ জন শিয়াকে জওহর বারু প্রদেশে থেকে আটক করেছে মালয়েশিয়ার রিলিজিয়াস পুলিশ। অভিযানের পর ঐ স্থানটিকে বন্ধ করে দেয়া হয়।

গতকাল আটককৃত ঐ ব্যক্তিদের বিচার হওয়ার কথা ছিল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি মাসে ইমাম হুসাইন (আ.) এর আযাদারীর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার অভিযোগে পিতা ও পুত্রকে আটক করেছিল মালাকার রিলিজিয়াস পুলিশ।

১৯৯১ সালে পাশ হওয়া আইনের ভিত্তিতে, ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে ১২০০ ডলার নগথ অর্থ জরিমানা বা ৩ বছর কারাদণ্ড অথবা উভয় শাস্তি প্রদান করা হবে।

৯ মহররম রাতে কুয়ালালামপুরে উপকণ্ঠে সমবেত হওয়ার কারণে মালয়েশিয়ায় বসবাসরত ৩০ জন পাকিস্তানিকে আটক করা হয়। তাদের ২২ জনকে শরিয়ত বিষয়ক আদালতে স্থানান্তরিত করা হয়েছে।

ফেডারেল সংবিধান ও একটি আন্তর্জাতিক বিবৃতি অনুযায়ী –যা ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ‘আব্দুল্লাহ আহমাদ বাদাভি’সহ মালয়েশিয়ার অন্যান্য নেতারা যাতে স্বাক্ষর করেছেন) শিয়াদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের বিষয়ে স্বাধীনতা প্রদানের জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহবান জানিয়েছে দেশটির ‘জি ৫’ গ্রুপ।#3539466

মালয়েশিয়ায় ৩৫ শিয়া মুসলিম আটক

মালয়েশিয়ায় ৩৫ শিয়া মুসলিম আটক

মালয়েশিয়ায় ৩৫ শিয়া মুসলিম আটক

captcha