IQNA

সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের নতুন আদেশ: দরজা বন্ধ করো না!

1:42 - October 30, 2016
সংবাদ: 2601854
সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের নতুন আদেশ: দরজা বন্ধ করো না!
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের জন্য দেশটির কর্তৃপক্ষ নতুন আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলমানেরা যেন তাদের ঘরের দরজা বন্ধ না করে।
সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের নতুন আদেশ: দরজা বন্ধ করো না!
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের কর্তৃপক্ষ নতুন আদেশের জন্য সর্বহারা রোহিঙ্গা মুসলমানের তাদের দরজা ২৪ ঘণ্টা খুলে রাখতে বাধ্য হচ্ছে।

বেআইনি এই নতুন আদেশের ফলে রোহিঙ্গা মুসলমানেরা সর্বদা তাদের দরজা খুলে রাখতে বাধ্য হচ্ছে এবং এরফলে দিন রাত্রের যে কোন সময় নিরাপত্তা বাহিনী এবং বৌদ্ধরা মুসলমানদের ঘরে প্রবেশ করে তাদের তদন্ত চালাচ্ছে।

রোহিঙ্গা মানবাধিকার কর্মী মুহাম্মাদ আইয়ুব সায়িদী বলেন: মিয়ানমারের কর্তৃপক্ষ তাদের এই নতুন আদেশ বাস্তবায়নের মাধ্যমে মুসলমানদের হিজাব ব্যবহারের অধিকারকে লঙ্ঘন করছে এবং মুসলমানদের গৃহে প্রবেশ করে, তাদের সম্পদ লুণ্ঠন করছে।

তিনি বলেন: মিয়ানমার কর্তৃপক্ষ তাদের নীতি পরিবর্তন এবং নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের সম্পূর্ণরূপে বিলীন করার চেষ্টা চালাচ্ছে।

গতমাসে মিয়ানমারে ৭ পুলিশ অফিসার নিহত হয়েছে। দেশটির সরকার এসকল পুলিশদের হত্যার দায়ভার রোহিঙ্গা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। এরফলে নতুন করে রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ বলেছে: বিশ্বের সবচেয়ে নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পুনরায় অত্যাচার শুরু হয়েছে।

iqna


captcha