IQNA

23:34 - November 03, 2016
সংবাদ: 2601878

মু’মিনদের অন্তর নুরানি হওয়ার রহস্য ও দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: মু’মিনদের অন্তরে ইমামের অনুসরণের যে নুর আছে তা দিনের আলোর থেকেও বেশী উজ্জল। ইমামগণ মু’মিনের অন্তরকে নুরানি করে এবং আর আল্লাহ যাকে ভাল পান তার অন্তরে ইমাম ভালবাসা ও নুর দান করে আর যারা খারাপ তাদের অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

মু’মিনদের অন্তর নুরানি হওয়ার রহস্য ও দর্শন
মু’মিনদের অন্তর নুরানি হওয়ার রহস্য ও দর্শন
শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর অনুসারীদেরকে যে জিনিসটি শিখতে হবে তা হচ্ছে আল্লাহকে, রাসূলকে এবং তার হুজ্জাতকে সঠিকভাবে চেনা।

যারা আল্লাহ এবং তার হুজ্জাতকে চেনার জন্য প্রকৃতপক্ষে চেষ্টা করে তাদের অন্তর ঐশী নুরে নুরানি হয়ে যায়। আর এর মাধ্যমে আরও অনেক মারেফাতের দরজা তাদের জন্য খুলে যায়। কিন্তু যারা আল্লাহ ও ইমামদের থেকে গাফেল তাদের অন্তর অন্ধকারে ভরে যায় এবং তারা হয় অপছন্দনীয়।

আর ইমাম মাহদী তার প্রকৃত অনুসারীদের অন্তরকে তার নুরের মাধ্যমে আলোকিত করেন।

আবু খালেদ বলেন: ইমাম বাকের(আ.)-এর কাছে জানতে চাইলাম পবিত্র কুরআনে যে বলা হয়েছে, «فآمنوا بالله و رسوله و النور الذی انزلنا؛ তোমরা ঈমান আন আল্লাহ, রাসূল এবং ঐ নুরের প্রতি যা আমি অবথীর্ণ করেছি, এর অর্থ কি?

ইমাম বললে: হে আবু খালেদ! আল্লাহর শপথ এখানে নুর বলতে কিয়ামত পর্যন্ত মহানবীর বংশের ১২ জন ইমামের কথা বলা হয়েছে। যেনে রাখ ইমামের নুর মুমিনের অন্তরে দিনের আলোর থেকেও বেশী উজ্জ্বল।

সুতরাং ইমামকে না চিনলে ও তার অনুসরণ না করলে কারও অন্তর নুরানি হবে না।


captcha