IQNA

1:11 - November 09, 2016
সংবাদ: 2601910

নাবলুসে হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের নাবলুস শহরে হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে ৭ নভেম্বর অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তিনটি মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।

নাবলুসে হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা
নাবলুসে হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা
বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নাবলুস শহরের পশ্চিম বিলাটা শিবিরের নিকটে অবস্থিত হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা মলোটভ ককটেল তিন বোতল নিক্ষেপ করেছে। মলোটভ ককটেলের বোতল নিক্ষেপের পর মাযারের ভিতরের দেয়ালে আগুন লাগে।
ফিলিস্তিনির নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হামলার ব্যাপরে তদন্ত শুরু করেছে।
বলাবাহুল্য, চরমপন্থি ইহুদীরা প্রায় সময়ে তাদের নিরাপত্তা বাহিনী সহায়তায় হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা করে এই পবিত্র মাযারের অবমাননা করে।
কয়েক দিন পূর্বেও চরমপন্থি ইহুদীরা জেরুজালেমের একটি মসজিদে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এর ফলে মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
iqna


captcha