IQNA

3:01 - November 09, 2016
সংবাদ: 2601913

আরবাইনে নিরাপত্তা জোরদার করার জন্য ২৪ হাজার বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের 'আল ফুরাদ আল আওসাত' অপারেশন কমান্ডর জানিয়েছেন, আরবাইন উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতকারীদের নিরাপত্তা জোরদার করা জন্য ২৪ হাজারের অধিক বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরবাইনে নিরাপত্তা জোরদার করার জন্য ২৪ হাজার বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন
আরবাইনে নিরাপত্তা জোরদার করার জন্য ২৪ হাজার বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন


বর্তা সংস্থা ইকনা: ইরাকের 'আল ফুরাদ আল আওসাত' অপারেশন কমান্ডর ঘোষণা করেছেন: ইরাকের পবিত্র নগরী কারবালায় প্রবেশ পথের কিছু চেকপয়েন্টে পরিবর্তন আনা হয়েছে। আরবাইন তথা ইমাম হুসাইন (আ.)এর পবিত্র চল্লিশা উপলক্ষে যায়েরদের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক নিরাপত্তা সদস্যদের ব্যবহার করা হবে।

'আল ফুরাদ আল আওসাত' অপারেশন কমান্ডর 'আল মুহাম্মাদাভী' বলেন: চলতি বছরে শর্তসাপেক্ষে আরবাইনে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। কারণ এ বছরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএলের হামলার আশঙ্কা রয়েছে।

কমান্ডর 'আল মুহাম্মাদাভী আরও বলেন: আর এ জন্যই আরবাইনে নিরাপত্তার জন্য প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমাজের বিভিন্ন বিভাগ থেকে ২৪ হাজার নিরাপত্তা কর্মীকে নির্বাচন করা হয়েছে।

কারবালার প্রতিটি স্তরে নিরাপত্তা বাহিনী অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তিনি বলেন: আর্মি এয়ার ফোর্সেসের সদস্যরা আকাশ পথ থেকে নাজাফ-কারবালা সহকারে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা রক্ষার জন্য সহযোগিতা করবে।

iqna


captcha