IQNA

15:53 - November 11, 2016
সংবাদ: 2601924

ট্রাম্পের ওয়েবসাইটে আবারও আপলোড করা হল "মুসলিম নিষেধাজ্ঞা" বিবৃতিটি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের "আমেরিকায় মুসলমানদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা" বিবৃতিটি মুছে ফেলা হয়েছিল। মাত্র কয়েক দিন অতিবাহিত হওয়ার পর ট্রাম্পের নিজস্ব ওয়েবসাইটে ইসলাম বিদ্বেষী বিবৃতিটি পুনরায় অপলোড করা হয়েছে।

ট্রাম্পের ওয়েবসাইটে আবারও আপলোড করা হল

বার্তা সংস্থা ইকনা: এব্যাপার ট্রাম্পের ওয়েব সাইট ম্যানেজমেন্ট টিম বলেছে: ২০১৫ সালের ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার "সান বার্নারদিনো" এলাকায় একটি সামাজিক সেবা প্রতিষ্ঠানে হামলা চালানোর পর ট্রাম্প এই (আমেরিকায় মুসলমানদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা) প্রস্তাবটি দেয়। প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবসাইট থেকে বিবৃতিটি মুছে গিয়েছিলো।

এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের ওয়েব সাইট ম্যানেজমেন্ট টিম বলেন: এই সমস্যা সমাধানের জন্য আমরা তদন্ত শুরু করেছি। শীঘ্রই সংশোধন করা হবে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলো আমেরিকায় মুসলমানদের স্থায়ী ও অস্থায়ী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই কথাটি বেশ কয়েকবার ব্যক্ত করেছে।

এছাড়াও আমেরিকান মুসলমানদের বিভিন্ন কাজের ওপর নজরদারী ও সীমাবদ্ধতা বিশেষ করে সেদেশের মসজিদ সমূহে গোয়েন্দাগিরি করার আহ্বান জানিয়েছিল।

iqna


captcha