আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের 'ফুরাত' অপারেশন কমান্ডর জানিয়েছেন, আরবাইন উপলক্ষে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতকারীদের নিরাপত্তা জোরদার করা জন্য ৩০ হাজারের অধিক নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

কারবালা প্রদেশের এক সংবাদ সম্মেলনে খালাফ রাহিমা আরবাইন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে বলেন: শুধুমাত্র কারবালা প্রদেশে যায়েরদের নিরাপত্তা প্রদানের জন্য ৩০ হাজার নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। এসকল নিরাপত্তা কর্মী ২৪ ঘণ্টা যায়েরদের নিরাপত্তা প্রদান করবেন।
কারবালার গভর্নর ধারণা করছে, চলতি বছরে আরবাইন উপলক্ষে ১ কোটি ৫০ লাখের অধিক যায়ের কারবালায় প্রবেশ করবে।