IQNA

23:06 - November 17, 2016
সংবাদ: 2601971

ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের দীর্ঘ হওয়ার সাথে মানুষের আচরণের সম্পর্ক রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: তোমরা যদি ইমাম মাহদীর অনুসরণ কর, তাহলে তিনি তোমাদেরকে রাসূলের আদর্শে আদর্শিত করবেন। তিনি তোমাদের সকল কষ্ট ক্লান্তি দূর করবেন এবং জীবনের সকল বোঝা উঠিয়ে নিবেন।

ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের দীর্ঘ হওয়ার সাথে মানুষের আচরণের সম্পর্ক রয়েছে
ইমাম মাহদীর(আ.) অন্তর্ধানের দীর্ঘ হওয়ার সাথে মানুষের আচরণের সম্পর্ক রয়েছে
বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কারেগার বলেন, ইমাম মাহদী(আ.) আসলে মানুষের সকল সমস্যার সমাধান হবে, কিন্তু মানুষ যেহেতু গোনাহে লিপ্ত সে জন্য ইমাম মাহদীর আবির্ভাব বিলম্বিত হচ্ছে। সুতরাং মানুষর কাজ ও আচরণের সাথে ইমাম মাহদীর আবির্ভাবের সরাসরি সম্পর্ক রয়েছে।

একমাত্র ইমামের আবির্ভাবের মাধ্যমে মানুষ শান্তিপূর্ণ জীবন-যাপন করতে পারবে। কেননা ইমাম মাহদী(আ.) সকল জালিম শাসকদের ধ্বংস করবেন এবং ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করবেন।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ইমাম মাহদী যখন আসবেন তখন তিনি তোমাদেরকে রাসূলের পথে পরিচালিত করবেন। তিনি তোমাদেরকে শান্তির রাজ্য উপহার দিবেন। আর এর জন্য প্রয়োজন হচ্ছে ইমাম মাহদীর আগমনের পথকে সুগম করা।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: طوبی لمن ادرک قائم اهل بیتی و هو مقتد به قبل قیامه، یتولی ولیه و یتبرا من عدوه و یتولی الائمه الهادیه من قبله ،اولئک رفقائی و ذوو ودی و مودتی و اکرم امتی علی»

তারা সৌভাগ্যবান যারা আমাদের কায়েমকে দেখতে পাবে এবং তার আবির্ভাবের পূর্বেই তার প্রতি ঈমান আনবে। তার শত্রুদের সাথে শত্রুতা করবে এবং তার বন্ধুদের সাথে বন্ধুত্ব করবে এবং তার পূর্বের সকল ইমামগণকেও মান্য করবে। যারা এমনটি করবে তারা আমার উম্মতের মধ্যে আমার সব থেকে প্রিয় বান্দা।
captcha