আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআান প্রতিযোগিতার উপান্তে "সুললিত কণ্ঠস্বর" নির্বাচন করার জন্য গতকাল (১৭ই নভেম্বর) তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় আমিরাত, মরক্কো এবং ইরানের প্রতিনিধি পর্যায়ক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।
শেইখা ফাতিমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ বিকাল ৪টায় (স্থানীয় সময়) অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, নারীদের জন্য অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতা বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে ৬ নভেম্বর শুরু হয়েছে।