IQNA

23:30 - November 21, 2016
সংবাদ: 2602002

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আরবাইনের শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) শাহাদাতের চেহলাম বার্ষিকীর শোকানুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও অংশ নিয়েছেন।

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আরবাইনের শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইকনা: ইরানে গতকাল (২০ নভেম্বর) ইমাম হুসাইন (আ.) শাহাদাতের চেহলাম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানে ইমাম খোমেনি (রহ.) হোসেইনিয়াতে আয়োজিত এক শোকানুষ্ঠানে সারা দেশ থেকে হাজার হাজার ছাত্র সমবেত হয়েছিলেন।

উক্ত শোকানুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িও অংশ নিয়েছেন। সর্বোচ্চ নেতার উপস্থিতিতে কারবালায় ইমামের শাহাদাৎ ও এর পরবর্তীকালের বিভিন্ন ঘটনার আলোকে বক্তব্য পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন পানাহিয়ান।

এছাড়ারও কারবালার মুসিবতের আলোকে মর্সিয়া ও নওহা পাঠ করেনে জনাব মেয়সাম মুতিয়ী।

কারবালার ঘটনা বর্ণনা চলাকালে সেখানে উপস্থিত সকল আহলে বায়েত (আ.)এর ভক্তবৃন্দ ক্রন্দন করেন। এ সময় সর্বোচ্চ নেতাকেও কাঁদতে দেখা যায়।

শোকানুষ্ঠানে শেষে ছাত্ররা সর্বোচ্চ নেতার ইমামতিতে যোহর ও আসরের নামায আদায় করেন।

iqna


captcha