IQNA

0:55 - November 23, 2016
সংবাদ: 2602013

হজের কয়েকে মাস অতিবাহিত হওয়ার পর হাজির লাশের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক: হজের কয়েকে মাস অতিবাহিত হওয়ার পর সৌদি আরবে এক হাজির লাশের সন্ধান পাওয়া গিয়েছে!

হজের কয়েকে মাস অতিবাহিত হওয়ার পর হাজির লাশের সন্ধান!


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের এক নাগরিক গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আকস্মিক ভাবে মুজদালিফায় এক হাজীর লাশ দেখতে পায়। লাশটি দেখার সাথে সাথে ঐ ব্যক্তি পুলিশকে খবর দেয়।

প্রতিবেদন অনুযায়ী, এই হাজীর শরীরের কিছু অংশে পচন ধরেছে।

সৌদি আরবের 'সাবাক' সংবাদ পত্র জানিয়েছে, হাজির লাশ দেখে ধারণা করা হচ্ছে এশিয়ার যে কোন একটি দেশের অধিবাসী তিনি এবং চলতি বছরে হজ পালন করার জন্য সৌদি আরবে গিয়েছেন। মৃত এই হাজির মৃত্যুর রহস্য খুঁজে বের করার জন্য সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।

বলাবহুল্য, সৌদি আরবের কর্তৃপক্ষের অবহেলা কারণে এবং হাজিদের নিরাপত্তার অভাবে প্রতি বছরই অনেক হাজির জীবন হারাতে হচ্ছে।

iqna


captcha