IQNA

কাবুলে ক্যালিগ্রাফী প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে

23:22 - October 10, 2013
সংবাদ: 2602098
আন্তর্জাতিক বিভাগ : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিম অঞ্চলে অবস্থিত আয-যাহরা (আ.) মসজিদে ‘কালামরুয়ে ইশক’ শীর্ষক ক্যালিগ্রাফী প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কাবুলের ক্যালিগ্রাফী সংস্থা এবং ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং আধ্যাত্মিকতা, ধর্মীয় ও কুরআনিক বিষয় ভিত্তিক ১২ জন শিল্পীর অংশগ্রহণের মধ্য দিয়ে হযরত যাহরা (আ.) মসজিদে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
বলাবাহুল্য, এ প্রদর্শনী গত ৩ অক্টোবর হতে শুরু হয়েছে এবং আগামী ১৬ই অক্টোবর সমাপ্ত হবে।#1300721
captcha