IQNA

23:13 - December 09, 2016
সংবাদ: 2602118

কানাডার ইসলামিক সেন্টারে ঈদে মিলাদুন্নবী (সা.)এর মাহফিল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কানাডার অন্টারিও প্রদেশের 'পিল' অঞ্চলের মুসলমানেরা ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিলের আয়োজন করেছে।

কানাডার ইসলামিক সেন্টারে ঈদে মিলাদুন্নবী (সা.)এর মাহফিল শুরু

বার্তা সংস্থা ইকনা: পিল অঞ্চলের সুন্নি কাউন্সিল এবং নুর মসজিদে গত শনি ও রবিবারে পৃথক ভাবে ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উৎসব মাহফিলে সমাজের কানাডার মুসলমান, রাজনীতিবিদ এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও ১০ ও ১১ই ডিসেম্বরে মিসিসাউগা শহরের আল মোস্তফা (সা.) ইউনিভার্সিটির শাখা, বারামপিটন শহরের আকসা মসজিদ এবং মিসিসাউগা শহরের পাকিস্তানি মুসলিম কাউন্সিল সহ অন্টারিও'র অন্যান্য ইসলামিক সেন্টারে ঈদে মিলাদুন্নবীর (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে কানাডার যুবক মুসলমানেরা হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিসে সুসজ্জিত গোলাপ এবং টিউলিপ ফুল বিতরণ করার জন্য বিশেষ ক্যাম্পেইন চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

iqna


captcha