
বার্তা সংস্থা ইকনা: সুন্নি এনডাউমেন্টের পরিচালক "আবু বকর কনান" বলেছেন: আইএসআইএল তথা দায়েশ ২০১৪ সালের গ্রীষ্মকালে মসুল দখল করার পর থেকে এ পর্যন্ত ৩৭টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই ঐতিহাসিক এবং অতি প্রাচীন মসজিদ ছিল।
তিনি বলেন: এসকল মসজিদের পাশে গোরস্তান থাকার অভিযোগে এই সন্ত্রাসী দল মসজিদগুলো সম্পূর্ণ রূপে মাটির সাথে মিলিয়ে দিয়েছে।
সুন্নি এনডাউমেন্টের পরিচালক আরও বলেন: ১০৪টি মসজিদের মধ্যে ৬৭টি মসজিদ ইরাকী সামরিক বাহিনী এবং দায়েশের সাথে যুদ্ধের ফলে ধ্বংস হয়েছে। এগুলো মধ্যে অধিকাংশ মসজিদেরই ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে এবং পুনরায় ব্যবহার করার জন্য পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে।
কনান বলেন: ঐতিহাসিক ও প্রাচীন মসজিদসমূহ ধ্বংস হওয়ার ফলে এই শহরে ব্যাপক ক্ষতি হয়েছে, যা কখনোই মেটানো সম্ভব নয়।