IQNA

22:39 - December 13, 2016
সংবাদ: 2602149

আলেপ্পার জামে মসজিদে সিরিয়ার সামরিক বাহিনীর প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক: আল আলাম সংবাদ সংস্থা জানিয়েছে, দায়েশের সাথে যুদ্ধে বিজয়ী হয়ে সিরিয়ার সামরিক বাহিনীর সদস্যরা আলেপ্পার জামে মসজিদে প্রবেশ করেছে।

আলেপ্পার জামে মসজিদে সিরিয়ার সামরিক বাহিনীর প্রবেশ
দায়েশের কবর থেকে আলেপ্পো মুক্তির পর জনগণের উল্লাস
বার্তা সংস্থা ইনকা: ১৩ই ডিসেম্বর আল আলাম সংবাদ সংস্থা জানিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনী ও তার মিত্ররা সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পোর দুর্গের নিকটে অবস্থিত উমাইয়া জামে মসজিদটি মুক্ত করতে সক্ষম হয়েছে।
উমাইয়া জামে মসজিদটি আলেপ্পো শহরের একটি প্রাচীন মসজিদ। সন্ত্রাসীদের হাত থেকে প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদটি মুক্ত করতে পেরে সিরিয়াবাসী অনেক আনন্দিত হয়েছে।
আল আলাম সংবাদ সংস্থা গুরুত্বারোপ করে বলেছে, সিরিয়ার সেনাবাহিনীরা আলেপ্পো শহরের দুর্গের আশেপাশের এলাকায় নিরাপত্তা ফিরিয়ে এনেছে।
iqna


captcha