IQNA

15:22 - December 23, 2016
সংবাদ: 2602212

২০১৬ সালে মরক্কোয় ১৯৫টি মসজিদ নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০১৬ সালে মরক্কোয় ১৯৫টি মসজিদ নির্মিত হয়েছে।

২০১৬ সালে মরক্কোয় ১৯৫টি মসজিদ নির্মাণ
২০১৬ সালে মরক্কোয় ১৯৫টি মসজিদ নির্মাণ
বার্তা সংস্থা ইকনা: ইসলামী ঐক্য সপ্তাহের সপ্তম দিনে মরক্কোর আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, ২০১৬ সালে মরক্কোয় মোট ১৯৫টি মসজিদ নির্মিত হয়েছে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, দেশের মসজিদ উন্নয়নের জন্য কিছু দাতার অনুদানে এবং আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসকল মসজিদ নির্মাণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ৭৫৫ মিলিয়ন ২ লাখ ৩৫ হাজার মরোক্কান দিরহাম ব্যয় হয়েছে। এরমধ্যে মসজিদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯০ মিলিয়ন দিরহাম এবং নতুন মসজিদ নির্মাণ, সুসজ্জিত ও ক্ষতিগ্রস্ত মসজিদ পুনর্নির্মাণের জন্য ৬৬৫ মিলিয়ন ২ লাখ ৩৫ হাজার দিরহাম ব্যয় হয়েছে।
iqna

captcha