আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরের নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করেছে দায়েশ।

রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে তুরস্ক।
৩১ জানুয়ারি রাতে ঐ নাইট ক্লাবে চালানো সশস্ত্র হামলায় ৩৯ জন নিহত এবং কমপক্ষে ৬৯ জন আহত হয়।
প্রসঙ্গত, গতকাল ইস্তাম্বুলের ‘সারি ইয়ার’ এলাকায় হাসান পাশা মসজিদে সশস্ত্র এক ব্যক্তি প্রবেশ করে মুসল্লিদের উদ্দেশ্যে গুলি চালায়। এতে ২ ব্যক্তি আহত হয়।#3558871