IQNA

18:56 - January 11, 2017
সংবাদ: 2602344

কালো তালিকা ভুক্ত করেছিল আমেরিকা, এখনো বদলাননি মোদি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, ‘দাঙ্গার জন্য মোদিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাক লিস্ট) করেছিল আমেরিকা। প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি বদলাননি।’ মঙ্গলবার পশ্চিমবঙ্গের বীরভূমে বাউল ও লোক উৎসবের উদ্বোধনী সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

কালো তালিকা ভুক্ত করেছিল আমেরিকা, এখনো বদলাননি মোদি: মমতা

বার্তা সংস্থা ইকনা: মমতা প্রধানমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘মমতা থাকবে, মোদি থাকবে না, ক্ষমতা ছাড়া হবে। ভেবেছিলাম, প্রধানমন্ত্রী হওয়ার পরে শুভবুদ্ধি হবে, পরিবর্তন হবে। কিন্তু দেখছি না, মাথাটাই পুরো ‘ক্রিমিনাল ব্রেন’। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অনেক সরকার এসেছে। কিন্তু এমন নির্লজ্জ ‘তুঘলকি রাজত্ব’ কখনও দেখিনি। সন্ত্রাস চলছে। কিছু বললেই একটা কেস লাগিয়ে দিচ্ছে।’

কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সিবিআইকে শ্রদ্ধা করি। ওই প্রতিষ্ঠানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। কিন্তু সেখানে মোদি কয়েকটা লোককে বসিয়েছেন, এরা একদম চক্রান্তকারী দালাল।’
তিনি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছড়া কেটে বলেন, ‘চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি।’

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ‘বিজেপি এবং সিপিএম এক হয়ে গেছে’ বলে মন্তব্য করে তাদের পরাজিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ সিপিএম হয়েছে বিজেপির বিষ দাঁত। দুটো বিষ দাঁতকেই ভেঙে দিতে হবে। হাতুড়ি দিয়ে নয়, গণতন্ত্র দিয়ে আন্দোলন দিয়ে তাদের দাঁত ভাঙতে হবে।’ সিপিএম বাংলাকে ধ্বংস করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যাংকে টাকা নেই। দেশের ৯২ শতাংশ গ্রামে ব্যাংক নেই। মোদিবাবু প্লাস্টিক টাকার ‘সেলসম্যান’ হয়েছেন। মানুষ কী প্লাস্টিক খাবে?  

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের ফলে ৩০ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন এবং ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে মমতা মন্তব্য করেন। পার্সটুডে
captcha