IQNA

নেদারল্যান্ডে মাদ্রাসায় গুলি বর্ষণ

16:55 - January 12, 2017
সংবাদ: 2602351
নেদারল্যান্ডে মাদ্রাসায় গুলি বর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডের রাজধানী "আমস্টারডামে"র একটি মাদ্রাসায় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে।
নেদারল্যান্ডে মাদ্রাসায় গুলি বর্ষণ

বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) আমস্টারডামের 'আল-সাদিক' নামের একটি মাদ্রাসায় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে পালিয়ে গিয়েছে।

আমস্টারডামের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুলি বর্ষণের ফলে মাদ্রাসার দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনও পর্যন্ত কোন ব্যক্তি অথবা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। পুলিশ এ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

বলাবাহুল্য, সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম তীব্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে।

iqna

নেদারল্যান্ডে মাদ্রাসায় গুলি বর্ষণ

captcha