IQNA

নামাযের প্রকৃত স্বাদ অনুভব করতে হলে দুনিয়ার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন করা জরুরী

23:58 - January 21, 2017
সংবাদ: 2602405
হাদীসে বর্ণিত হয়েছে, একাগ্রতার সাথে নামায আদায়ের মাধ্যমে মু’মিন ব্যক্তি মিরাজে গমন করতে পারে। আরও বর্ণিত হয়েছে যে, নামায বেহেশতের চাবিস্বরূপ। কিন্তু শর্ত হচ্ছে সেই নামাযই কেবল মানুষকে মিরাজে গমনের সুযোগ দেয়, যে নামাযে মানুষ দুনিয়ার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর প্রতি মনোনিবেশ করতে সক্ষম হয়।
নামাযের প্রকৃত স্বাদ অনুভব করতে হলে দুনিয়ার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন করা জরুরী
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে  বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নামাযের প্রকৃত স্বাদ অনুভব করতে হলে প্রথম শর্ত হচ্ছে একজন মুসল্লিকে অবশ্যই দুনিয়ার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর প্রতি গভীর মনোনিবেশ ও একাগ্রতার সাথে নামায আদায় করতে হবে। যখন সে নামাযে আদায়ের জন্য কিবলামুখী হবে, তখনই দুনিয়ার সাথে সব সংযোগ বিচ্ছিন্ন করে সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে।

আমিরুল মু’মিনিন আলী (আ.) যখন নামাযের জন্য অজু করতেন তখন থেকেই তার মধ্যে এক আমূল পরিবর্তন ঘটন। তিনি নামাযে প্রবেশের পূর্বেই অজু করার সময় থেকেই আল্লাহর প্রতি বিশেষ একাগ্রতার সাথে নামাযের প্রস্তুতি শুরু করতেন। অজু গ্রহণের ক্ষেত্রেও তিনি অজুর প্রতিটি অংশের দোয়া পাঠ করতেন। কিন্তু আমরা যারা আলী ইবনে আবি তালিবের (আ.) অনুসারী হিসেবে দাবি করি, আমরা কি সেভাবে নামায আদায় করি।

আমরা নামাযে দাঁড়ানোর পরও তাকবিরাতুল এহরাম বলার পূর্ব পর্যন্ত আমাদের মন ও মানসিকতার চারিদিকের পরিপার্শ্বিক বিষয়াদির প্রতি নিবদ্ধ থাকে। এমনকি কেউ কেউ নামাযরত অবস্থাতেও আল্লাহর প্রতি মনোযোগ ব্যতিরেকে দুনিয়াবি বিষয়াদির প্রতি মনোযোগ আবদ্ধ করে থাকে। কাজেই এমন নামায কখনও আমাদেরকে আল্লাহর নিকট পৌছাতে পারবে; হয়তো এহেন নামাযও আল্লাহর নিকট পৌঁছাবে না।

captcha