IQNA

0:16 - January 30, 2017
সংবাদ: 2602449

বদর ও হুনাইনে অংশগ্রহণকারীদের থেকেও ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা উত্তম

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, তোমাদের পর শেষ জামানায় এমন এক দল আসবে যাদের ১ জন মর্যাদার ক্ষেত্রে তোমাদের ৫০ জনের সমান হবে।

বদর ও হুনাইনে অংশগ্রহণকারীদের থেকেও ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা উত্তম
বদর ও হুনাইনে অংশগ্রহণকারীদের থেকেও ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা উত্তম
বার্তা সংস্থা ইকনা: সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল(সা.) আমরা বদর, ওহুদ এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের সম্পর্কে কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। রাসূল(সা.) বললেন, তাদের উপর যত বিপদ এবং সমস্যা আসবে তা যদি তোমাদের উপর আসত তোমরা ধৈর্য ধরতে পারতে না।

আরও বর্ণিত হয়েছে: যারা মেষ জামানায় ইমাম মাহদীকে সাহায্য করবে তারা আল্লাহকে সাহায্য করল; কুরআনে বর্ণিত হয়েছে: «وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ ۗ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ؛ যারা আল্লাহর সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন এবং আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী।

ইমাম মাহদীকে সাহায্য করা বিভিন্ন সমেয় বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো তাকিয়া করা, কখনো তার পক্ষে যুদ্ধ করা, কখনো তার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করা এবং কখনো বা তার ফজিলত ও মোজেযা বর্ণনা করা। -শাবিস্তান
captcha