IQNA

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা

18:51 - February 03, 2017
সংবাদ: 2602469
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার 'মায়িদাগুরী' এলাকার একটি মসজিদে ফজরের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এই হামলার ফলে বেশ কয়েক জন মুসল্লি নিহত হয়েছে।
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা
বার্তা সংস্থা ইকনা: ধারণা করা হচ্ছে বোকো হারামের সন্ত্রাসীরা এই আত্মঘাতী হামলা চালিয়েছে। আত্মঘাতী হামলাকারী ৩১শে জানুয়ারি ফজরের নামাজের সময় বোমা বেল্ট সহকারে মসজিদের ভিতরে প্রবেশ করে বোমা বিস্ফোরণ করে নিজেকে উড়িয়ে দেয়।

জাতীয় ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র 'সানি ডাটি' এ ব্যাপারে বলেছেন: ধারণা করা হচ্ছে বোকো হারামের সন্ত্রাসীরা এই আত্মঘাতী হামলা চালিয়েছে। হামলায় নিহতের সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি।

কয়েক দিন পূর্বে 'মায়িদাগুরী' বিশ্ববিদ্যালয়ের মসজিদে বোকো হারামের আত্মঘাতী হামলার ফলে এক অধ্যাপক নিহত হয়েছে। এছাড়াও বেশ কয়েক জন গুরুত্বর আহত হয়েছে।

বিগত সাত বছরে বোকো হারামের পাশবিক হামলার ফলে প্রায় ২০ হাজার জন নিহত হয়েছে। এবং ২৬ লাখ নাগরিক গৃহহীন হয়েছে।

iqna



captcha