IQNA

22:50 - February 08, 2017
সংবাদ: 2602499
ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে;

কয়েদিদের সাধারণ ক্ষমায় সর্বোচ্চ নেতার সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী বিপ্লবের গৌরবোজ্জ্বল বিজয়ের বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী ৬৩১ জন সাধারণ ও বিপ্লবী বন্দির ক্ষমার জন্য সম্মতি প্রদান করেছেন।

কয়েদিদের সাধারণ ক্ষমায় সর্বোচ্চ নেতার সম্মতি
কয়েদিদের সাধারণ ক্ষমায় সর্বোচ্চ নেতার সম্মতি
বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের ন্যায় এই বছরেও আসন্ন ২২ বাহমান তথা ইসলামী বিপ্লবের গৌরবোজ্জ্বল বিজয়ের বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা ৬৩১ জন বন্দির সাধারণ ক্ষমার সম্মতি প্রদান করেছেন।
ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদিক আমোলি লারিজানি ৬৩১ জন কয়েদির সাধারণ ক্ষমার জন্য সর্বোচ্চ নেতার নিকটে একটি চিঠি প্রেরণ করেন এবং আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী তার চিঠির উত্তরে এসকল বন্দির সাধারণ ক্ষমার জন্য সম্মতি প্রদান করেছেন।
iqna



captcha