হাউজায়ে এলমিয়ার কুরআন ও ইতরাত দপ্তরের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ রাজাভী বার্তা সংস্থা ইকনা'কে বলেছেন: ধর্মীয় নগরী কোমে ধর্মীয় শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এপ্রিল মাসে প্রথম বার্ষিকী আন্তর্জাতিক 'কুরআন তালাবা' প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: প্রথম বার্ষিকী প্রতিযোগিতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশেষ করে আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণ করবে।বর্তমানে প্রতিযোগিতার প্রবিধান প্রস্তুত করা হচ্ছে।
রাজাভী বলেন: এই প্রতিযোগিতায় দেশী এবং বিদেশী ছাত্রদের উপস্থিত করানোর দায়িত্ব পালন করতে মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
তিনি বলেন: ইরানী তালাবাদের (ধর্মীয় শিক্ষার্থী) মধ্যে শীর্ষ স্থানে উত্তীর্ণ একজন হাফেজ ও এক ক্বারীকে নির্বাচন করা হবে। এছাড়াও কুরআনের আলোকে লিখিত প্রবন্ধসমূহের মধ্যে যার প্রবন্ধ নির্বাচিত হবে তাকে পুরস্কার প্রদান করা হবে।
উক্ত প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে নির্বাচন সম্পর্কে রাজাভী বলেন: ধর্মীয় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত প্রথমবর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের নির্বাচন পর্ব ১৮ ও ১৯ তারিখে কোমে অনুষ্ঠিত হবে।
iqna