IQNA

23:19 - March 01, 2017
সংবাদ: 2602632

ইসলাম ধর্মে দীক্ষিত হলেন নাইজেরিয়ার ১৪ জন খ্রিষ্টান

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাভারা প্রদেশের ইসলামিক সেন্টারে মুসলিম আলেমদের সাথে মুনাযারা করে ১ জন পুরোহিত সহকারে মোট ১৪ জন খ্রিষ্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ইসলাম ধর্মে দীক্ষিত হলেন নাইজেরিয়ার ১৪ জন খ্রিষ্টান
বার্তা সংস্থা ইকনা: কাভারা প্রদেশের ACADIP ইসলামিক সেন্টারে ২৪শে ফেব্রুয়ারি মুসলিম আলেম 'ইউসুফ অডিপুভী'র সাথে মুনযারা করে ১ জন পুরোহিত সহকারে মোট ১৪ জন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত ইসলামিক সেন্টারের কার্যক্রমের ফলে বিগত ৬ মাসে ৩১৬ জন খ্রিষ্টান ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।
নাইজেরিয়ার মোট জনসংখ্যা প্রায় ১৫ কোটি। এরমধ্যে অর্ধেক খ্রিষ্টান এবং বাকী অর্ধেক মুসলমান। মুসলমানদের মধ্যে অধিকাংশই আহলে সুন্নত। তবে ১৯৮০ সাল থেকে সেদেশে শিয়া মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে ১৯৯৫ সাল থেকে এই সংখ্যা উচ্চ মাত্রায় বৃদ্ধি পায়। বর্তমানে দেশটিতে প্রায় ১ কোটি শিয়া মুসলমান রয়েছে।
'আল-হারকাতুল ইসলামিয়া ফি নাইজিরিয়া' তথা নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট হচ্ছে নাইজেরিয়ার একটি শিয়া আন্দোলন দল। এই দলের নেতা আল্লামা শেখ যাকযাকি। নাইজেরিয়ায় এই দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক এবং শিক্ষামূলক কোর্স অনুষ্ঠিত হয়। আল্লামা যাকযাকির বাড়ী যারিয়া শহরে। এই দলের পক্ষ থেকে ১৯৮৪ সাল থেকে প্রতি বছর রমজান মাসে বিশ্ব কুদস দিবস পালিত হয়ে আসছে।
নাইজেরিয়ার সামরিক বাহিনী বেশ কয়েকবার এই আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই হামলার ফলে বেশ কয়েকজন শিয়া মুসলমান নিহত হয়েছেন। বিশেষকরে শেখ যাকযাকির ৪ ছেলে নিহত হয়েছেন এবং এই দলের অন্তর্গত বেশ কয়েকটি সেন্টার বিশেষকরে বাকিয়াতুল্লাহ হুসাইনিয়া ধ্বংস করেছে।
নাইজেরিয়ার সামরিক বাহিনী এই দলের নেতা আল্লাহ শেখ যাকযাকিকে গত বছর গ্রেফতার করেছে এবং বর্তমানে তিনি কারাবন্দিরত অবস্থায় রয়েছেন।
iqna


ইসলাম ধর্মে দীক্ষিত হলেন নাইজেরিয়ার ১৪ জন খ্রিষ্টান

captcha