আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের হজ্ব বিভাগে দেশটির সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর প্রতিনিধি হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম কাজি আসগার বলেছেন যে, যদি সৌদি’র সাথে সমঝোতা হয় তাহলে ইরান চলতি বছরে ৮০ হাজার হাজি পাঠাবে।

তিনি বলেন: ইরান ও সৌদির মধ্যে হজ্ব বিষয়ে এখন যে ব্যাপারটি মতভেদের কারণ তা হচ্ছে ২০১৫ সনের হজ্ব মৌসুমে মিনা ট্র্যাজেডির ঘটনা। যেখানে প্রায় ৭ হাজার হাজির প্রাণহানি ঘটেছে। শুধুমাত্র ইরান থেকেই পাঁচ শতাধিক হাজি নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। ইরান এ ঘটনার আশু তদন্ত চায় এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করাও ইরানের দাবি। এ ছাড়া এ ঘটনা নেপথ্যে কিছু দলিল-প্রমাণ ইরানের হাতে রয়েছে। সৌদি সরকার ইচ্ছা করলে সেগুলো বিশ্লেষণ করতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীর হজ্ব বিষয়ক প্রতিনিধি আরও বলেন: যদি সৌদি আরবের সাথে ইরান চূড়ান্ত সমঝোতায় পৌছায় তবে চলতি বছরে ৮০ হাজার লোক ইরান থেকে হজ্বে গমন করবে।