IQNA

23:03 - April 05, 2017
সংবাদ: 2602861

সামরিক বাহিনীর নির্যাতনে রোহিঙ্গা আলেম নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বরোচিত নির্যাতনের ফলে দুই জন মুসলমান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আলেম রয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের সামরিক বাহিনী সম্প্রতি সেদেশের আরাকান রাজ্যের মাঙ্গদু শহরের অদূরে লুডাইঙ্গ গ্রামের ১১ জন রোহিঙ্গা মুসলমানকে গ্রেফতার করেছে। সামরিক বাহিনীর নির্যাতনের ফলে দুই জন মুসলমান নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন আরাকান রাজ্যের আলেম। বাকী ৯ জন এখনো সামরিক বাহিনীর হাতে আটক রয়েছে।

রোহিঙ্গা মুসলিম কর্মী 'আইয়ুব সাহিদী' জাতিসংঘের কাছে সংখ্যালঘু মুসলমানদের ওপর অব্যাহত অত্যাচার বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

iqna


captcha