IQNA

ইয়েমেনি যোদ্ধাদের হামলায় শতাধিক সৌদি ভাড়াটে সেনা নিহত

22:37 - April 19, 2017
সংবাদ: 2602921
আন্তর্জাতিক ডেস্ক: ভাড়াটে সেনাদের একটি সূত্র এ কথা স্বীকার করেছে, ইয়েমেনি যোদ্ধাদের হামলায় তাদের বেশ ক'জন কমান্ডার নিহত হয়েছে।
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের জাবাল আন্‌নার এলাকা পুনরুদ্ধারের জন্য জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের অভিযানে সৌদি আরবের শতাধিক ভাড়াটে সেনা নিহত হয়েছে। ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল আল আলম এ খবর দিয়েছে।
ভাড়াটে সেনাদের একটি সূত্র এ কথা স্বীকার করেছে, ইয়েমেনি যোদ্ধাদের হামলায় তাদের বেশ ক'জন কমান্ডার নিহত হয়েছে।
এদিকে, সৌদি আরবের অনুগত ভাড়াটে সেনাদের আরেকটি দল যখন লাহাজ প্রদেশের কাতিবে এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল তখন তারা ইয়েমেনি সেনাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় এবং সংঘর্ষে শত্রুপক্ষের হতাহতের ঘটনা ঘটেছে।
ওদিকে, ইয়েমেনের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট সৌদি আরবের জিজানের একটি সামরিক ঘাঁটিতে আবারো হামলা চালিয়েছে। এ হামলায় নবম ব্রিগেডের কমান্ডার নিহত হয়েছে বলে সৌদি আরব স্বীকার করেছে। অন্যদিকে, সৌদি আরবের আসির এলাকায়ও ভাড়াটে সেনাদের দু'টি ঘাঁটিতে ইয়েমেনি যোদ্ধারা কামানের গোলার আঘাতে হেনেছে।
সৌদি আরব গত ২০১৫ সালের মার্চে আমেরিকা ও ইসরাইলের সহযোগিতায় ইয়েমেনে আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত ১২ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে যাদের  মধ্যে ৪০০০ হাজারের বেশি রয়েছ নারী ও শিশু। #

captcha