IQNA

ময়মনসিংহে ঝড়ে মসজিদের সব কিছু উড়ে গেলেও অক্ষত পবিত্র কুরআন

0:06 - April 30, 2017
সংবাদ: 2602983
ময়মনসিংহে ঝড়ে মসজিদের সব কিছু উড়ে গেলেও অক্ষত পবিত্র কুরআন
ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় প্রবল ঝড়ে স্থানীয় মারকাজ মসজিদের প্রায় সব উড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরিফ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহে ঝড়ে মসজিদের সব কিছু উড়ে গেলেও অক্ষত পবিত্র কুরআন

বার্তা সংস্থা ইকনা: স্থানীয়রা জানান, বুধবার এশার নামাজের পর ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হলে মসজিদের খুঁটি, টিনের চাল ও বেড়া সবই উড়ে যায়। কিন্তু পবিত্র গ্রন্থ আল-করআনে এক ফোটা পানিও পড়েনি। এমনকি রয়ে গেছে কুরআন শরিফের সঙ্গে পশ্চিম পাশের টিনের বেড়াটিও।

এলাকাবাসী এ বিষয়টিকে পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কুদরত মনে করছেন। এ দৃশ্য দেখতে অনেক লোকের ভিড়ও জমে ঘটনাস্থলে।এ রাতে ধোবাউড়া উপজেলায় ২০টি গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সূত্র:.mtnews24


captcha